বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন পাঁচ গুণীজন

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৩০৫ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে চাঁপাইনবাবগঞ্জের পাঁচ গুণীজনকে সম্মাননা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়। ২০২১ সালে সম্মাননা প্রাপ্তরা হলেন, লোক সংস্কৃতি আলকাপে বিরেন্দ্র নাথ সরকার, কন্ঠসংগীতে মোঃ আলাউদ্দিন, নাট্যকলায় মোঃ ইউসুফ আলী, যন্ত্রশিল্পী দোতরা মোঃ তোহরুল ইসলাম ও সৃজনশীল সাংস্কৃতিকে চাঁপাই গম্ভীরা। এসব শিল্পীদের হাতে প্রধান অতিথি সম্মাননা প্রাপ্তদের উত্তরীয়, ১০ হাজার টাকার চেক, মেডেল ও সনদপত্র তুলে দেন। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সম্মাননা প্রদান করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহমেদ মাহবুব-উল-ইসলাম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন বেগম, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোঃ ফারুকুর রহমান ফয়সাল। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে অংশ নেন জেলার শিল্পীরা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল বলেন, বাংলাদেশ শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ সম্মাননা প্রদানের ধারাবাহিকতায় নীতিমালা অনুযায়ী নবম বারের মত সম্মাননা পদক প্রদান করা হয়েছে। এর আগে ৮ বারে ৪০ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com