বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

রহনপুরে গোরস্থানে মার্কেট নির্মাণ বন্ধের দাবি

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ২২৭ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকার খোয়ার মোড় কেন্দ্রীয় গোরস্থানের অভ্যন্তরে মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবি জানিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়রকে তা বন্ধের দাবি জানিয়ে আবেদনপত্র দিয়েছে এলাকাবাসী। এলাকাবাসীর পক্ষে করা আবেদনপত্র সূত্রে জানা গেছে, রহনপুর পৌর এলাকার খোয়ার মোড় জামে মসজিদ গোরস্থানটি দেখা শোনা করে থাকে। ওই মসজিদের উন্নতি কল্পে এ মার্কেট নির্মাণের উদ্যোগ বলে জানান মসজিদ কমিটির সম্পাদক জসিম উদ্দিন। এদিকে এলাকাবাসীর পক্ষে আবেদন করা মির্জা হাসনাউল হাসান জানান, গোরস্থানের সীমানা প্রাচীরের অভ্যন্তরে কবরের উপর এ মার্কেট নির্মাণের উদ্যোগ পবিত্র রামজান মাসে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল। তিনি অবিলম্বে এ মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবি জানান। এ বিষয়ে রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান জানান, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন জানান, এ বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com