বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে বেতন-বোনাসের দাবিতে শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচী

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২২৬ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ কলেজ সভাপতি অব. অধ্যক্ষ মো. সাইদুর রহমানের স্বেচ্ছাচারিতা ও কলেজের পরিচালনা পর্ষদের সদস্যগণের সহায়তায় দীর্ঘদিন ধরে আটকে থাকা কলেজের বেতন-বোনাসসহ অন্যান্য আর্থিক সুবিধার দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ শহরের অন্যতম প্রতিষ্ঠান ‘শাহ নেয়ামতুল্লাহ কলেজ’র শিক্ষক-কর্মচারীরা। সামনে ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির দিনেও তাদের বকেয়া বেতন-ভাতাদী না পাওয়ায় ক্ষুদ্ধ হয়ে অধ্যক্ষের কক্ষে বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচী পালন করে শিক্ষক-কর্মচারীরা।

শিক্ষক-কর্মচারীরা জানায়, শাহ নেয়ামতুল্লাহ কলেজের অনার্স বিভাগের শিক্ষক ও কর্মচারীদের বেতন, বোনাসের দাবিতে বুধবার অধ্যক্ষের কক্ষে প্রায় ৫ ঘন্টা ব্যাপি অনসন কর্মসূচী পালন করে শিক্ষক ও কর্মচারীরা। অনার্ষ বিভাগের শিক্ষকদের ৬ মাসের বেতন, ১১মাস যাবৎ কলেজের আর্থিক সুবিধা বন্ধ ও অত্র কলেজের সকল শিক্ষক ও কর্মচারীদের বোনাসের দাবিতে ক্ষুদ্ধ হয়ে উঠে শিক্ষক-কর্মচারীরা।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাঃ হাকিকুল ইসলাম’র কাছে এবিষয়ে জানতে বার বার চেস্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি। এব্যাপারে কলেজের সভাপতি অব. অধ্যক্ষ সাইদুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, তিনি কলেজের বেতন-ভাতাদীর দাবীতে শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচী পালনের বিষয়ে কোন কিছুই জানেন না বলে ফোন বন্ধ করে দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com