বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

বেদের মেয়ে জোসনা ছায়াছবির ক্যামেরাম্যান জাকির হোসেন আর নেই

মোঃ ফারুক হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ২০৫১ বার পঠিত

মোঃ ফারুক হোসেন ঃ বেদের মেয়ে জোসনা ছায়াছবির ক্যামেরাম্যান জাকির হোসেন আর নেই। আজ শনিবার সকাল ৭টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। আগামীকাল রবিবার কুড়িগ্রাম জেলায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন দেয়া হবে। ক্যামেরাম্যান জাকির হোসেনের মৃত্যুর একদিন আগে তার স্ত্রীও মৃত্যুবরণ করেন। ক্যামেরাম্যান জাকির হোসেন দীর্ঘদিন গ্রামে স্থায়ী বসবাস শুরু করেন। হঠাৎ অসুস্থ হলে গ্রাম থেকে তার ছেলের বাসায় ঢাকায় এসে চিকিৎসা নেন। অবস্থা খারাপ হলে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
জাকির হোসেনের জন্ম ১৯৪৮ সালের ৮ ডিসেম্বর কুড়িগ্রামের রাজার থানার চান্দামারি গ্রামে। প্রথম ক্যামেরাম্যান হন ১৯৭৪ সালে ’জিঘাংসা” ছায়াছবিতে। তার চিত্রায়িত অন্যান্য ছায়াছবি হচ্ছে-বন্দুক, ওমর শরীফ, সেলিম জাভেদ, আলহেলাল,নাগরানী, মহল, মুজাহিদ, হাতী আমার সাথী, শশীপুন্নু, মাটির কোলে, শান্তি অশান্তি, অমর, পরিবার, ভাই আমার ভাই, নি:স্বার্থ, কোহিনূর, জালিমের দুশমন,ভাবীর সংসার, রূপসী নাগিন, স্ত্রীর স্বপ্ন, চাকরানী, গরীবের বন্ধু, জাদরেল বউ, নাচে নাগিন, বুকের ধন, রূপের রানী গানের রাজা, সত্যবাদী, ফাঁসির আসামী, লাট সাহেবের মেয়ে, বিদ্রোহী বধূ, নিষ্ঠুর, পরিস্থান, গীত, বেদের মেয়ে জোসনা, প্রেমগীত, বাঘা বাঘিনী, শিমুল পারুল, বাল্যশিক্ষা, পালকি, দু:খিনী মা ইত্যাদি। ক্যামেরাম্যান জিয়ারত হোসেন রাজু, ক্যামেরাম্যান জালাল উদ্দিন ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্র সম্পাদক জিন্নাত হোসেন জিন্নাহ তার ভাই। এছাড়া সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ তার খালাতো ভাই। জাকির হোসেনের মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সংস্থা শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com