সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

পত্নীতলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৪৫২ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: নওগাঁর পত্নীতলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব১৭)২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার ( ১৬ মে) বেলা ১১ ঘটিকায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এ খেলার শুভ উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, থানার ওসি শামসুল আলম শাহ্, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, নজিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু সহ উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তাগন। উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সাংবাদিক ও সুধিজন প্রমূখ।

উদ্বোধনী ম্যাচে অংশগ্রহন করে নজিপুর পৌরসভা অনূর্ধ্ব১৭ দল নজিপুর ইউনিয়ন পরিষদের অনূর্ধ্ব১৭ দল কে ৫- ০ গোলে পরাজিত করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com