বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ভোলাহাটে ৫ মামলার আসামি আটক এলাকায় মিষ্টি বিতরণ

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ২৯৭ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক:বৃহস্পতিবার বিকেলে ভোলাহাটে থানার পাশ থেকে ৫মামলার আসামি মোঃ ইয়াকুব আলীকে(২৯) পুলিশ আটক করায় এলাকাবাসি উল্লাসে মিষ্টি বিতরণ করেছন। আটককৃতর বাবার নাম মোঃ মোজাম্মেল হক টুনু। বাড়ী উপজেলার চামুসা গ্রামে। অপর একজন ওয়ারেন্টভুক্ত ব্যক্তি শিকারি গ্রামের মোঃ আব্দুল মতিনের ছেলে মোঃ আব্দুল করিম(৩৫) কে তাঁর বাড়ী থেকে আটক করা হয়েছে।
এলাকাবাসি মোঃ আবু সায়েদ, মোঃ রফিকুল, মোঃ আরিফুল ইসলাম বলেন, আসামি মোঃ ইয়াকুব আলী নিজেকে পুলিশ ও র‌্যাবের সোর্স দাবী করে হ্যান্ডকাপ নিয়ে এলাকায় ঘুরে। সে ভয়ভীতি দেখিয়ে অনেকের কাছ অর্থ হাতিয়ে নেয়। তাঁকে ভোলাহাট থানা পুলিশ আটক করায় আমরা এলাকাবাসি আনন্দে মিষ্টি বিতরণ করেছি এবং পুলিশকে ধন্যবাদ জানিয়েছি।

এদিকে ভোলাহাট ধানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহবুবুর রহমান জানান, আসামি মোঃ ইয়াকুব আলীর নামে ৫টি বিভিন্ন প্রকার মামলা রয়েছে। বৃহস্পতিবার থানা কার্যালয়ের পাশে অবস্থান করছে খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে আটক করা হয়েছে। অপর জন আব্দুল করিমের নামে গ্রেপ্তারি থাকায় তাঁকে আটক করা হয়েছে। দু’জনকেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com