বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

৪ মাস ধরে মৌসুমীকে বিরক্ত করছেন চিত্রনায়ক জায়েদ,লিখিত অভিযোগ ওমর সানীর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৩৬৪ বার পঠিত
৪ মাস ধরে মৌসুমীকে বিরক্ত করছেন চিত্রনায়ক জায়েদ,লিখিত অভিযোগ ওমর সানীর
ফটো সংগৃহীত

বিনোদন নিউজ : চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে এবার লিখিত অভিযোগ জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানি। রোববার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বরাবর শিল্পী সমিতির কর্যালয়ে উপস্থিত হয়ে এই অভিযোগপত্র জমা দিয়েছেন তিনি। অভিযোগপত্রে ওমর সানি লিখেছেন, সমিতির সদস্য জায়েদ খান গত চার মাস ধরে আমার স্ত্রী আরিফা পারভীন জামান মৌসুমীকে নানাভাবে হয়রানি ও বিরক্ত করে আসছেন। আমার সুখের সংসার ভাঙার জন্য বিভিন্ন কৌশলে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে আসছেন।

41ওমর সানীর লিখিত অভিযোগের কপি। ছবি: সংগৃহীত

তিনি আরও লিখেছেন, এই অভিযোগের প্রমাণ আমার এবং আমার ছেলের কাছে আছে। তাছাড়া মুরুব্বি হিসেবে আমি ডিপজল ভাইয়ের কাছে এই বিষয়ে অভিযোগ করেছি। কিন্তু কোন সমাধান হয়নি। ডিপজল ভাইয়ের ছেলের বিয়েতে জায়েদ খানের সাথে দেখা হলে, এ বিষয়ে সংযত হওয়ার জন্য আমি অনুরোধ করি। এতে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং হঠাৎ পিস্তল বের করে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।

এর আগে ওমর সানীর অভিযোগ অস্বীকার করে জায়েদ খান বলেছেন, ‘আসলে আমার মনে হয় সেসময় তিনি নেশাগ্রস্থ ছিলেন। শিল্পী সমিতির নির্বাচনের সময় থেকে আমাকে নিয়ে এ ধরনের ষড়যন্ত্র চলছে। এটা খুবই দুঃখজনক এবং আমাকে বিব্রত করছে।’

প্রসঙ্গত, অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানিকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com