শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকে আগুন

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২৬৮ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরের ভেতরে আগুন লাগার খবর পাওয়া গেছ।
বুধবার(১৩ জুলাই) বিকেল ৪ টার দিকে সোনামসজিদ স্থলবন্দরের ভেতরে ভারতীয় একটি পণ্যবাহী ট্রাকে আগুনের সূত্রপাত ঘটে ।

এ সময় পাশের একটি ভারতীয় গম ভর্তি ট্রাকে এবাং অপর একটি বাংলাদেশি ট্রাকেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন্দর কতৃপক্ষের সহায়তা শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।তবে এ সংবাদ লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা। বন্দরে কর্মরত একজন কর্মকর্তা জানান, ভারত থেকে আমদানিকৃত ব্লিচিং পাউডারের একটি ভারতীয় ট্রাকে আগুনের সূত্রপাত ঘটে এবং তাৎক্ষণিকভাবে পাশের আরো দুটি ট্রাকে আগুন ছড়িয়ে যেতে থাকলে স্থানীয় শ্রমিকদের মাধ্যমে অন্যান্য ট্রাকগুলোর আগুন ঝরানো থেকে রক্ষা করার চেষ্টা করা হয় । পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রনে যোগ দিয়ে পাশের ট্রাক ২ টির আগুন নিয়ন্ত্রনে আনে।
এই ব্যাপারে পানামা পোর্ট লিংক লিমিটেডের ফটো ম্যানেজার মইনুল ইসলাম জানান, আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছ। তিনি শুধুমাত্র একটি ট্রাক আগুনে ক্ষতিগ্রস্ত হবার সত্যতা নিশ্চিত করেন।
শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার কাদেরী কিবরিয়া জানান, ভারতীয় ব্লিচিং পাউডারের একটি ট্রাক পুরোপুরি পুড়ে গেছে, ভারতীয় এবং বাংলাদেশী একটি করে ট্রাক অাংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।তবে এখন ক্ষতির পরিমান নির্নয় করা যায়নি।

আগুনের সুত্রপাত প্রসঙ্গে তিনি বলেন বন্দরে খোলা অাকাশের নিচে প্রখর রোদের তাপে অাগুনের সুত্রপাত হলে দাহ্য পদাথ হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com