বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

বাংলাদেশকে মেধা শুন্য করতেই পাকিস্তানিরা জাতীর শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছিল :মতিউর রহমান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ১০৪৭ বার পঠিত
নাচোল,চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মতিউর রহমান জানান,
৩০ লক্ষ শহীদ ও ৩ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত বাংলাদেশের এই স্বাধীনতা।
দীর্ঘ ৯ মাস সংগ্রামের পর নিশ্চিত পরাজয় জেনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর আলবদর আল-শামসরা মিলে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর এই দিনে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছিল।
বুদ্ধিজীবি হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্নসমর্পন করে এবং বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
পাকিস্তানীরা বাংলাদেশকে মেধা শুন্য করতেই সেদিন বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি গ্যাপন করেন উপজেলা নির্বাহি অফিসার জনাব সাবিহা সুলতানা , সহকারি কমিশনার ভূম
(ভূমি) জনাব খাদিজা বেগম,নাচোল থানা অফিসার ইনচার্জ জনাব সেলিম রেজা, নাচোল পৌরসভার মেয়র জনাব আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মতিউর রহমান, নাচোল থানার অভ্যান্তরে গণকবরে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ,মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামিলীগের নাচোল পৌর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি,
নাচোল প্রেসক্লাবের সভাপতি,ও মহিলা আওয়ামী লীগ পুষ্পমাল্য অর্পণ করেন।
পুস্প মাল্য অর্পন শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে, অনুষ্ঠিত সভায় পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, আরো বলেন জাতীর শ্রেষ্ঠ সন্তানদের যারা হত্যা করেছে, যারা বিচার প্রক্রিয়ার বাইরে আছে বা পালাতক রয়েছে তাদের বিচারের রায় কার্যকর করে দেশবাসীকে কলঙ্ক মুক্ত করতে হবে।
এসময় আরো বক্তব্য রাখেন নাচোল থানা অফিসার ইনচার্জ জনাব সেলিম রেজা, মুক্তিযোদ্ধা কমান্ডা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মতিউর রহমান,
মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান।
আলোচনা শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন নাচোল বাজার জামে মসজিদ পেশ ইমাম ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com