শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

শিবগঞ্জে যুবলীগ কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৫৩৩ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত দেড়টার দিকে সোনামসজিদ বালিয়াদিঘী এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত যুবলীগ কর্মী উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বালিয়াদিঘী এলাকার আমিনুল হকের ছেলে মিজানুর রহমান (৩১)। তিনি ১ নম্বর ওয়ার্ড শাখা যুবলীগের কর্মী।

এ নিয়ে রোববার দুপুরে মিজানুর রহমান বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, শনিবার রাত দেড়টার দিকে বিদ্যুতের লোডশেডিং চলে নিজ বাড়ি থেকে বের হয়ে সড়কে ঘুরাফেরা করছিলেন মিজানর রহমান। এ সময় ৫-৬ জন দুর্বৃত্ত তাকে এলোপাথাড়িভাবে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তিনি বর্তমানে পুরুষ ওয়ার্ডের ৪৫ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। শিবগঞ্জ থানার ডিউটি অফিসার অভিযোগ পাবার বিষয়টি নিশ্চিত করে জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com