শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বিচার বিভাগের জাতীয় শোক দিবস পালন

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২৪৭ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ বিচার বিভাগ কর্তৃক শোকসভা, র‍্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শোক সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ এর বিজ্ঞ জেলা ও দায়রা জজ জনাব মোঃ আবেদ আলী। উক্ত শোকসভা ও দোয়া মাহফিলে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিপন কুমার মোদক, সিনিয়র ম্যাজিট্রেট মোঃ হুমায়ন করিব সহ সর্বস্তরের বিচারকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন স্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শোকসভা শেষে অনুষ্টিত দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
উক্ত অনুষ্ঠান শেষে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিচার বিভাগের বিচারকবৃন্দ সহ কর্মকর্তা কর্মচারীগণের সৌজন্যে ”পাঠানপাড়া হাফেজিয়া মাদ্রাসা’র এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com