সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চেকপোস্টে মামলা দেওয়ায় মোটরসাইকেল পোড়ালেন যুবক

নিজস্ব প্রতিনিধিঃ জুয়েল খান
  • আপডেট টাইম : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ২৪১ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ রাজশাহী নগরীর কোর্ট এলাকার হরগ্রাম বাজারে চেকপোস্টে কাগজ দেখাতে না পারায় মামলা দেওয়ায় ক্ষোভে নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন এক যুবক। এ ঘটনায় আসিফ আলী (২৮) নামে ওই যুবককে আটক করেছে পুলিশ।চেকপোস্টে মামলা দেওয়ায় মোটরসাইকেল

পোড়ালেন যুবকসোমবার (৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আসিফ আলী রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আসাদ আলীর ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, সার্জেন্ট কাইয়ুম রহমান মামলা দিতে গেলে মোহাম্মদ আসিফ মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেন।

রাজশাহী মহানগর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার অনির্বাণ চাকমা জাগো নিউজকে বলেন, দুপুর দেড়টার দিকে ওই যুবক গাড়ির কোনো কাগজপত্র না নিয়ে ওই মোড়ে যায়। এ সময় সেই রুটে দায়িত্বরত ছিলেন ট্রাফিক সার্জেন্ট কাইয়ুম রহমান। গাড়ির কাগজ চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ট্রাফিকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

একপর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই তিনি তার গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘সে নিজের গাড়িতে আগুন ধরাতেই পারে। তবে এটি কী কারণে সে করেছে এজন্য জিজ্ঞাসাবাদ ও কাউন্সিলিংয়ের জন্য তাকে ট্রাফিক অফিসে আনা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com