সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

ইবিতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ জুয়েল খান
  • আপডেট টাইম : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ২৫৮ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (২০ আগস্ট) বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ও রবীন্দ্র-নজরুল কলা ভবনে মোট ১৪৮৭

জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৪০৪ জন যা মোট পরীক্ষার্থীর ৯৪.৪২ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৮৩ জন পরীক্ষার্থী।পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য

ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভার:) এইচ .এম. আলী হাসান, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমানসহ পরিদর্শন টিমের

সদস্যবৃন্দ।উল্লেখ্য, ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা শেষ হলো। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় আগামী ২৭ আগস্ট ‘ডি’ ইউনিটের ও ২৮ আগস্ট শারীরিক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com