সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

রাজশাহী মহানগরীতে ৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার; গ্রেফতার ১

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২৪৪ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে ৬১ বোতল ফেন্সিডিল-সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামি মো: শাহীনুর ইসলাম রাজা (২৮)। সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কোর্ট রাজপাড়ার মো: আবুল কালাম আজাদের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত (১৬ আগস্ট দিবাগত রাত) ১৭ আগস্ট ২০২২ রাত সোয়া ১২টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: রবিউল ইসলাম ও তার টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার কোর্ট রাজপাড়া এলাকায় একজন মাদক ব্যবসায়ী তার বাড়ির সামনে ফেন্সিডিল বিক্রয় করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মহানগর ডিবি পুলিশের ঐ টিম রাত আনুমানিক সাড়ে ১২টায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আসামি শাহীনুরকে আটক করে। এসময় তার কাছ থেকে  ৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com