মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

বিশেষ প্রেস বিজ্ঞপ্তি সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ), র্যাব-৫ কর্তৃক ৩৮০ (তিনশত আশি) পিচ নিষিদ্ধ ঘোষিত মাদক বুপ্রেনরফিন ইনজেকশন সহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধিঃ জুয়েল খান
  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৩২০ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা
পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী
ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী,
ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২৮
আগস্ট ২০২২ ইং তারিখ ১৮:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন
৫নং মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর ফিল্ডের হাট গ্রামস্থ মা ইলেকট্রনিক ওয়ালটন শো রুমের সামনে
পাঁকা রাস্তার উপর হতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এর নেতৃতে একটি মাদক
বিরোধী অভিযান পরিচালনা করে (ক) বুপ্রেনরফিন ইনজেকশন-৩৮০ (তিনশত আশি) পিচ সহ আসামী ১।
সঞ্জয় কর্মকার (৩৫), পিতা-সাধন কর্মকার, মাতা-ঝর্ণা রানী কর্মকার, সাং-নন্দীপুর, থানা-বাগাতিপাড়া,
জেলা-নাটোর’কে হাতেনাতে আটক করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ বুপ্রেনরফিন
অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে
স্বীকার করে।
উল্লিখিত জব্দকৃত আলামত আমদানীকৃত নিষিদ্ধ বুপ্রেনরফিন অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে
তার নিজ হেফাজতে রেখে যুব সমাজকে বিপদগামী করছে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন
রয়েছে।
বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি টিভি স্ক্রলে প্রদর্শনের জন্য সকল ইলেকট্রনিকস্
মিডিয়া’কে অনুরোধ করা হলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com