সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

রাসিকের নারী কাউন্সিলরের ইন্তেকাল, মেয়রের শোক

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ২১৮ বার পঠিত

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার

 

রাজশাহী সিটি কর্পোরেশনের ৯নং সংরক্ষিত আসনের কাউন্সিলর লাইলী বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। বুধবার (৩১ আগস্ট) ভোর ৪টায় ২৮নং ওয়ার্ডের বাজে কাজলা ফুলতলা এলাকাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।

কাউন্সিলর লাইলী বেগম দীর্ঘদিন যাবৎ ক্যানসার ও কিডনী রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

বুধবার বাদ জোহর কাজলা সাকোপাড়া ঈদগাহ মাঠে মরহুমা লাইলী বেগমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে ও কাজলা সাকোপাড়া গোরস্থানে দাফন সম্পন্ন হবে।

সংরক্ষিত আসনের কাউন্সিলর লাইলী বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন মেয়র মহোদয়।

শোক বার্তায় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com