সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

নড়িয়ায় ভুয়া ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানা, কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি মোঃ ফারুক হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪২ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

শরীয়তপুর নড়িয়া উপজেলার ঘরিষার বাংলাবজারে মো. কামরুল আলম নামে এক ভুয়া ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানাসহ দেড় বছর কারাদণ্ড দেয়া হয়েছে।

 

শুক্রবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ঘড়িসার ইউনিয়নের বাংলা বাজার এলাকায় মেহেদী ফার্মেসীতে এ অভিযান চালিয়ে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ।

জানা যায়, ডাক্তার না হয়েও দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন মো. কামরুল আলম। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা সাড়ে ১১টার সময় বাংলাবাজার এলাকায় অবস্থিত মেহেদী ফার্মেসীতে এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

মো. কামরুল আলম তার অপরাধ স্বীকার করায় তাকে ১ লাখ টাকা জরিমানা ও দেড় বছর কারাদণ্ড করা হয়। ভবিষ্যতে আর এ ধরনের কাজ না করারও মুচলেকা দেন তিনি।

অভিযানকালে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম সহ পুলিশ সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com