সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

মোংলায় মৎস্য ঘের থেকে অজগর উদ্ধার

নিজস্ব প্রতিনিধি মোঃ ফারুক হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৪ বার পঠিত

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার

 

বাগেরহাটের মোংলার সুন্দরবন ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের মৎস্য ঘের থেকে ৩ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

নিম্মচাপের পানি কমার সাথে সাথে বাস্তহারা বন্য প্রাণী উদ্ধারে মাঠে নেমেছে বনবিভাগ। তারই অংশ হিসেবে গতকাল অজগরটিকে উদ্ধার করে বন-বিভাগ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে হোগলাবুনিয়া গ্রামের মারুফ হাওলাদারের মৎস্য ঘের থেকে সাপটি উদ্ধারের পর আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টায় কাটাখালি টহলফাড়ির সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

বাঘবন্ধু সদস্য সেচ্ছাসেবক মারুফ হাওলাদার জানায়, সাপটিকে আমার মাছের ঘেরে দেখে আমি উদ্ধার করি এবং তাৎখনিক জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদীরকে বিষয়টি জানালে তিনি তার সদস্যদের নিয়ে এসে সাপটি উদ্ধার করেন।

পূর্ব সুন্দরবনের জিউধরা স্টেশন কর্মকর্তা মোঃ শাহজাহান মোক্তাদির জানান,সুন্দরবন ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের বাঘবন্ধু সদস্য সেচ্ছাসেবক ও মারুফ হাওলাদার তার মাছের ঘের থেকে অজগর সাপটি উদ্ধার করে এবং আমাদের খবর দিলে আমরা গিয়ে সাপটিকে উদ্ধার করি। আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টায় বন কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে কাটাখালি টহলফাড়ির সংরক্ষিত বনে সাপটিকে অবমুক্ত করি। সাপটি ৬ ফুট লম্বা ওজন ৩ কেজি বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com