সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

রংপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৪ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

রংপুর-বদরগঞ্জ সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ফরহাদ হোসেন নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ সেপ্টম্বর) বিকেলে বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের পাকেরমাথা বাজারে সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবল দিনাজপুর জেলার জালালপুর ইউনিয়নের আব্দুস সামাদের ছেলে। তিনি রংপুর মেট্রোপলিটন থানায় কর্তব্যরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাকেরমাথা বাজারে কাছে বদরগঞ্জ থেকে পালসার মোটরসাইকেল নিয়ে রংপুরের যাওয়া সময় বিপরীত দিক থেকে আনা অপর একটি ডিসকভার মোটরসাইকেলর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পালসার মোটরসাইকেল আরোহী ফরহাদ হোসেন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান। অপর মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ডিসকভার মোটরসাইকেল আরোহীর পরিচয় জানা যায়নি।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বদরগঞ্জ পাকেরমাথা বাজারে কছে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রংপুর মেট্রোপলিটন থানার কর্তব্যরত পুলিশ ফরহাদ হোসেন মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com