সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড উদ্যোগে শেখ রাসেল শিশু পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৬ বার পঠিত

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার

 

রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের উদ্যোগে মহানগরীর ১৯নং ওয়ার্ডে ছোটবনগ্রাম এলাকায় অবস্থিত শেখ রাসেল শিশু পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

রোববার দুপুরে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিক মেয়র। উল্লেখ্য, বৃক্ষরোপণের জন্য লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের উদ্যোগে রাজশাহী সিটি কর্পোরেশনকে ৭ হাজার ২০০ টি বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করা হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার।

অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স লিমিডেটের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চীফ রিস্ক অফিসার মুহাম্মদ কামরুল হাসান, এফসিএ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও গ্রুপ কোম্পানি সেক্রেটারী মোস্তফা কামাল এফসিএ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব হিউম্যান রিসোর্সেস মোহাম্মদ হাফিজ আল আহাদ, রাসিকের পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি ও ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমদ আল মঈন, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com