শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ), র‌্যাব-৫ কর্তৃক চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে বিপুল পরিমান চোলাই মদ (২১৪১ লিটার) সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

নিজস্ব প্রতিনিধি মোঃ ফারুক হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২০১ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা
পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী
ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক,
ভেজাল পণ্য সহ, ছিনতাইকারী এর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য

১৯ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ ১১:০০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার
গোদাগাড়ী থানাধীন নলীগ্রাম আমবাড়ীস্থ জনৈক মোঃ আনজামুল এর ধানি জমি সংলগ্ন বেল পুকুরের পশ্চিম
পাড় হতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী
পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চোলাই মদ তৈরী,
সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে (ক) ২১৪১ (দুই হাজার একশত একচল্লিশ) লিটার চোলাইমদ, (খ)
মোবাইল ফোন-০১(এক)ি এবং (গ) সীমকার্ড-০১(এক)টি সহ আসামী ১। মোঃ আব্দুল হক (৬০), পিতা-মৃত
তৈয়ব আলী, মাতা-মৃত আছিয়া বেগম, সাং-নলীগ্রাম (আমবাড়ী), থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী’কে হাতেনাতে
গ্রেফতার করে।
উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা রুজু প্রকিয়াধীন
বিশেষ দ্রষ্টব্য ঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি টিভি স্ক্রলে প্রদর্শনের জন্য সকল ইলেকট্রনিকস্
মিডিয়া’কে অনুরোধ করা হলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com