সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

প্রতিমা তৈরি কার্যক্রম পরিদর্শনে রাজশাহীর এসপি

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৩ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

রাজশাহীর চারঘাট, বাঘা ও পুঠিয়ার কয়েকটি পূজামন্ডপ, প্রতিমা তৈরীর কারখানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন। এ সময় তিনি প্রতিমা তৈরীর কারিগর ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর চারঘাট, বাঘা ও পুঠিয়া থানা এলাকায় সরেজমিনে পরিদর্শন করে প্রতিমা তৈরির কারিগর ও পূজা মন্ডপের সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার এ বিএম মাসুদ হোসেন। তিনি এ সময় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে খোঁজ খবর নেন এবং আসন্ন শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানান।

থানার বিট অফিসাররা তাদের বিট এলাকার প্রতিটি পূজামন্ডপের সংশ্লিষ্ট কমিটির সদস্য ও প্রতিমা তৈরির কারিগরদের সাথে যাতে সার্বক্ষণিক যোগাযোগ রাখে সে বিষয়ে পুলিশ সুপার থানার অফিসার ইনচার্জদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। পাশাপাশি কোন দুষ্কৃতিকারী অপ্রীতিকর ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে বিষয়ে সর্তক থাকার নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দকে তাদের স্বেচ্ছাসেবক টিমকে প্রস্তুত রাখার বিষয়ে পরামর্শ দেন এবং সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজার উৎসব উদযাপনের আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com