সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

বেঁচে উঠবে এই আশায় ১৫ ঘণ্টা পানিতে ফেলে রাখা হল মরদেহ!

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৬ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

সাপের কামড়ে অকাল মৃত্যু হয়েছে সুজন থান্ডার (২৬) নামের এক যুবকের। তাকে বাঁচিয়ে তুলতে ওঝার কথায় ১৫ ঘণ্টা পানিতে ফেলে রাখা হয় মরদেহ।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ। গত বুধবার (২১ সেপ্টেম্বর) ভারতের পশ্চিম বঙ্গের বীরভূমে ঘটনাটি ঘটেছে।

একাধিক ভারতীয় গণমাধ্যম জানায় , বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়েছিলেন সুজন। তখন তার পায়ে সাপে কামড় দেয়। কিছুক্ষণ পরেই তার মুখ থেকে

ফেনা বার হতে দেখে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। পথেই মৃত্যু হয় সুজনের। তারপর গ্রামের কিছু লোক মৃতের পরিবারকে জানান, ওঝা দেখালে হয়তো বেঁচে যেতে পারে সুজন।

এরপর চন্দ্রমোহন দাস নামে এক ওঝাকে ডাকা হয়। সেই ওঝার কথায় পনিতে প্রায় ১৫ ঘণ্টা ফেলে রাখা হয় মরদেহ। সম্পূর্ণ শরীর পানিতে তলিয়ে মাথা বাইরে রাখা হয়।

তবে এই খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ আসে। কিন্তু পুলিশকে ঢুকতে বাধা দেন গ্রামবাসীরা। সংবাদকর্মীরা গেলে তাদেরও বাধা দেওয়া হয়। পরে পুলিশ সুজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। অভিযুক্ত ওঝাকেও খোঁজা হচ্ছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে। এ বিষয় রাজ্যের বিজ্ঞানমঞ্চের সুপ্রিয় সাধু বলেন, এই ঘটনার নিন্দা করার মতো ভাষা নেই। এখনও মানুষ কতটা কুসংস্কারাচ্ছন্ন, এই ঘটনা তারই প্রমাণ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে রাজ্য পুলিশকে কড়া ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। সূত্রঃ আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com