সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

ট্রেনে উঠতে গিয়ে মা-বাবার সামনে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ছাত্রের

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪০ বার পঠিত

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার

 

নাটোরের লালপুরে দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে হাসানুজ্জামান ইমতিয়াজ (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল পৌনে আটটার দিকে আবদুলপুর রেলজংশনে ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।

হাসানুজ্জামান ইমতিয়াজ রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি পাবনার ঈশ্বরদী পৌর এলাকায়। তাঁর বাবা ইসাহক আলী পাবনা জজকোর্টের আইনজীবী।

হাসানুজ্জামানের বন্ধু ও প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম বলেন, তাঁরা কমিউটার ট্রেনে একসঙ্গে ঈশ্বরদী থেকে রাজশাহীতে যাচ্ছিলেন। ট্রেনটি আবদুলপুর রেলজংশনের প্ল্যাটফর্মে দাঁড়ালে ইমতিয়াজ পুরি খাওয়ার জন্য ট্রেন থেকে নামেন। পুরি খাওয়ার সময় ট্রেনটি ছেড়ে দিলে দৌড়ে ট্রেনের হাতল ধরে ওঠার চেষ্টা করেন। তবে এ সময় হাত পিছলে যাওয়ায় আরিফুল ট্রেনের নিচে পড়ে যান। ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার পর লোকজন তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।

আরিফুল বলেন, দুর্ঘটনার সময় ইমতিয়াজের মা-বাবা ট্রেনের ভেতরে বসে ছিলেন। ঘটনার পর তাঁরা হতভম্ব হয়ে যান। এর পর থেকে তাঁরা কারও সঙ্গে কোনো কথা বলছেন না।

আবদুলপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার জিয়াউল আলম বলেন, রেলওয়ে থানাকে দুর্ঘটনার খবর জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ এসে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com