সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চারঘাটে জেলা ডিবির অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

বিডি ঢাকা ডট কম নিউজঃ জুয়েল খান
  • আপডেট টাইম : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৯ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

রাজশাহীর চারঘাট মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। শনিবার বিকেলে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতেখার আলম রোববার গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তির মাধ্যমে আরো জানান, রাজশাহীতে মাদক নিয়ন্ত্রনে রাজশাহী জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) স্যারের নির্দেশে মাদক বিরোধী অভিযানের অংশো হিসাবে সোমবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ সনাতন চক্রবর্তির দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা ডিবির ওসি আতিকুর রেজা সরকারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম।চারঘাট মুক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মৃত আনার আলীর ছেলে মাসুদ রানা (৪০) ও তার স্ত্রী রিপা বেগম (৩৫) কে ৬ বোতল ফেনসিডিলসহ হাতে নাতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে আটকের পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে চাকপাড়া এলাকার লাবান আলীর ছেলে মাদক সম্রাট লালনের কাছে থেকে ফেনসিডিল নিয়ে দীর্ঘদিন যাবত বিক্রি করে আসছে।

দীর্ঘদিন যাবত তারা মাদক ব্যবসার সাথে জড়িতো বলে জানায় পুলিশ কে। গ্রেপ্তারকৃত মাসুদ ও তার স্ত্রী রিপা বেগম ও পলাতক আসামী হিসাবে লালনের বিরুদ্ধে চারঘাট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা এলাকায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে বলেও জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com