রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

রায়গঞ্জে এক ভূমিহীন পরিবারের বাড়িঘর ভাংচুরের অভিযোগ

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৭ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের দেওলমুড়া গ্রামের বদিউজ্জামানের তিন ছেলের বিরুদ্ধে এক ভূমিহীন পরিবারের বাড়িঘর ভাংচুরের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ করলে মারপিট করা হবে বলেও হুমকি দিচ্ছে ওই বদিউজ্জামানের তিন ছেলে জিন্নাহ , মনি ও মুন্না সেখ। এমন অভিযোগ ওই গ্রামের ভুক্তভোগী খবির আলীর পরিবারের।

বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর বিকেলে ভুক্তভোগী খবির আলী অভিযোগ করে বলেন, বুধবার দুপুর ২ টার দিকে সে বাড়িতে না থাকায় স্থানীয় বদিউজ্জামানের তিন ছেলে হঠাৎ করে এসে তার বাড়িঘর ভাংচুর করেছে। তারা ওই জায়গা দখল করতে চায়।

 

স্থানীয়রা জানান, খবির আলীর নিজস্ব জায়গা না থাকায় ৪০ বছর আগে গ্রামের লোকজন তাকে রাস্তার পাশের সরকারি জায়গায় বাড়ি করে দেয়। এখন হঠাৎ করে তাকে উচ্ছেদ করতে চায় বদিউজ্জামানের ছেলেরা। সে তো তাদের জায়গায় থাকেনা, সে থাকে সরকারি জায়গায়। সরকারের যখন প্রয়োজন হবে তখন অবশ্যই ছেড়ে দিবে।

এদিকে অভিযুক্ত জিন্নাহ সেখ গংদের সাথে কথা হলে তারা ভাংচুরের বিষয়টা স্বীকার করে বলেন, সে সরকারি জায়গায় থাকলেও তাদের নিজস্ব ২৪ শতক জায়গার অংশ থেকে তার বাড়ির বেড়া উঠানোর কথা বলা হয়েছিলো। সে বেড়া না উঠানোর কারনে তারা ভেঙ্গে দিয়েছে।

এ বিষয়ে পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু জানান, তার বিষয়টি জানা নেই, তবে খবির আলী সরকারি জায়গায় থাকেন জানিয়ে বলেন, আমি ব্যক্তিগত প্রয়োজনে ঢাকায় এসেছি। এলাকায় গিয়ে বিষয়টা দেখবো।

এ প্রসঙ্গে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ওই ভুক্তভোগী পরিবার একটি অভিযোগ দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com