সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও বস্ত্র বিতরণ

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২১১ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ

 

চাঁপাইনবাবগঞ্জ সার্বজনীন পূজা কমিটির ৮০ বছর এ পদার্পন ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শনিবার সন্ধ্যায় ওয়ালটন মোড়ে সুরেন্দ্র সিংহের ছোট ঠাকুরবাড়ি মন্দির প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান ও বস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সার্বজনীন পূজা কমিটি আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডাবলু কুমার ঘোষ। এসময় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ, সহ সভাপতি রানা প্রতাপ আচার্য, মহানন্দা

 

স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সচিব ইসমাইল হোসেন সিরাজি, সমন্বয়ক মারুফ হোসেন, গোবিন্দ চ্যাটার্জী ও কেশব চাট্যাজী।
নয়ন চন্দ্র সাহা, সুব্রত সাহা, সুশান্ত সাহা, জোতি ঘোষসহ আরো অনেকে রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আর রক্ত দান কর্মসূচিতে সহযোগিতা করেন চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা স্বেচ্ছাসেবী সংস্থা।
রক্তদান কর্মসূচি শেষে শুরু হয় দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচী। এলাকার কয়েক জন দুঃস্থদের মধ্যে শাড়ি ও লুংগি বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com