সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ-স্মার্ট আইডি কার্ড বিতরণ

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১৯৬ বার পঠিত

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার

 

শিবগঞ্জে উপজেলার ৯৪৮ জন বীরমুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার তরিকুল ইসলাম ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলার রশিদ সনুসহ অন্যরা। সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আট ইউনিয়নের ৪ শতাধিক বীরমুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড তুলে দেয়া হয়। পর্যায়ক্রমে বাকিদের মাঝে এসব বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com