সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্যানিটেশন দিবস পালিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১৯১ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ

 

হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই’ এ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রং বেরংয়ের বেলুন উড়িয়ে র‌্যালির শুভ সূচনা

করা হয়। বর্ণাঢ্য র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক

এ কে এম গালিভ খাঁন। অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন

এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রাঃ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলীসহ অন্যরা। এর আগে সচেতনতা তৈরীতে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com