বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে আসামি আটক করতে গিয়ে হামলায় আহত পুলিশ

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২৭০ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মামলার আসামি আটক করতে গিয়ে হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রাধানগর ইউনিয়নে বিবিষন গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায়

গোমস্তাপুর থানার উপ- পরিদর্শক শওকত আলী ও শাহরিয়ার হোসেনের নেতৃত্বে ২ জন কনস্টেবল সহ ৪ জন ওই গ্রামে একটি মামলার পলাতক আসামিদের আটক করতে গেলে গ্রামবাসী তাদের উপর হামলা চালায়। এ সময় পুলিশ কনস্টেবল সাজ্জাদ

আলী( ২৫) গুরুত্বর এবং বাকীরা সামান্য আহত হয়। আহতদের মধ্যে সাজ্জাদ কে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। তবে পুলিশ একজন আহত হার কথা শিকার করেছে।

এ দিকে একাধিক সুত্র জানায়, ৪ জন আহত হলেও ২ জন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। এদের মধ্যে সাজ্জাদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার গৌড় বার্তা কে জানান, সিঙ্গাবাদ পাথার বিলের ইজারাদার মামনুর রশিদের দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা উপ- পরিদর্শক শওকত আলী ও উপ- পরিদর্শক শাহরিয়ার হোসেন ২ জন

কনস্টেবলকে নিয়ে ওই গ্রামে আসামি আটক করতে গেলে গ্রামের লোকজন তাদের উপর হামলা চালায়। এতে তাদের লাঠির আঘাতে একজন পুলিশ কনস্টেবল সাজ্জাদ আলী আহত হয়। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com