বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

শিবগঞ্জে চেয়ারম্যান কাপ মিনি ক্রিকেটের উদ্বোধন

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২২২ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক হায়দারীর বাসভবন সংলগ্ন মাঠে চেয়ারম্যান কাপ মিনি ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস

চেয়ারম্যান শহিদুল হক হায়দারীর তত্ত্বাবধানে ২৬ অক্টোবর বিকালে কানসাট পুরাতন ব্রীজ সংলগ্ন কলাবাড়ির নিজ বাসভবনের সামনে শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী খেলার প্রথমার্ধে চকদৌলতপুর আব্দুল মান্নান ক্রিকেট ক্লাব ব্যাট করে। ৬ ওভার বল খেলে ৩৭ রান সংগ্রহ করে। জবাবে শিকারপুর দক্ষিণ পাড়া ক্রিকেট দল ৩৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে গিয়ে ৪ উইকেট হারিয়ে ৬ ওভারে ১৪ রান সংগ্রহ করে।

খেলায় ২৪ রানে চকদৌলতপুর আব্দুল মান্নান ক্রিকেট দল জয়লাভ করে। এ টুর্নামেন্টে ৩২ টি দল নক আউট ভিত্তিক এই টূর্ণামেন্টে অংশগ্রহণ করবে বলে খেলা পরিচালনা কমিটি জানান।

শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী এবং মোবারকপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ মাহামুদুল হক হায়দারী, মোবারকপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com