বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে যক্ষা নির্মূল বিষয়ক মতবিনিময় সভা

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২১৪ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে এন্ডিং টিবি ফর্ম বাংলাদেশ থ্রু এনগেজমেন্ট অফ পার্লামেন্টারিয়ান্স এন্ড স্ট্রাটেজিক স্টেকহোল্ডারস প্রকল্প এবং ইউএসএআইডি’স অ্যালায়েন্স ফর কমব্যাটিং টিবি ইন বাংলাদেশ কার্যক্রমের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে যক্ষা নির্মূল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউএসএআইডি’স অ্যালায়েন্স ফর কমব্যাটিং টিবি ইন বাংলাদেশের আয়োজনে ও স্টপ টিবি পার্টনারশিপের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি ও এন্ডিং টিবি ফর্ম বাংলাদেশ থ্রু এনগেজমেন্টের এডভাইজার ডা. আযহারুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, যক্ষ্মা শুধু একটি রোগ নয়, এটি সামাজিক সমস্যাও। তাই এ অঞ্চলে রোগটি নিয়ন্ত্রণে ও নির্মূলে প্রয়োজন সামাজিক উদ্যোগ। এই রোগ শুধু জীবাণুর কারনেই হয় না। দারিদ্র, অপুষ্টি, ঘনবসতি, অজ্ঞতা, অসচেতনতাসহ বিভিন্ন উপসর্গ এর সঙ্গে জড়িত। এখনো অনেক এলাকার অনেক পরিবার যক্ষ্মা রোগ সনাক্তের বাইরে থেকে যাচ্ছে।

সভায় বক্তারা আরো বলেন, সমাজে প্রতিটি মানুষ যদি সচেতন হয় তাহলে যক্ষ্মা নির্মুল কোন বিষয় নয়। আর সরকারের একার পক্ষে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ ও নির্মুল সম্ভব নয়। সামাজিক দায়িত্বের জায়গা থেকে সরকারের পাশাপাশি এনজিও, নাগরিক সমাজ, জনপ্রতিনিধিদের অংশগ্রহনের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে কর্মপরিকল্পনা নিতে হবে। সংসদ সদস্যরা এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে দেশ থেকে যক্ষ্মা নির্মূলে বিভিন্ন পদক্ষেপ নিতে পারবেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডাঃ এস এম মাহমুদুর রশিদ, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাসুদ পারভেজ, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম সহ অতিরিক্ত পুলিশ সুপার, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com