বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

আদিনা কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২৬১ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় কলেজ মাঠে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা কমিটির আহবায়ক ড. মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ গিয়াসউদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম (তরু) ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। এসময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ফাইনাল ম্যাচে ইংরেজি বিভাগ বনাম ইতিহাস বিভাগের খেলা অনুষ্ঠিত হয়। ইতিহাস বিভাগ ১-০ গোলে ইংরেজি বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়‌। ম্যান অফ দ্যা ম্যাচ ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট ইতিহাস বিভাগের সালমান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com