বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস পালিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২৯৯ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ সোমবার ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। এ উপলক্ষে আলোচনা ও মিছিল অনুষ্ঠিত হয়। নিমতলাস্থ জেলা কার্যালয়ে কর্নেল তাহের সংসদের আলোচনা সভায় সভপতিত্ব করেন সংসদের সভাপতি নিয়ামুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু। বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয়

কমিটির সহ-সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা জাসদের সহ-সভাপতি আব্দুল হামিদ রুনু, উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি শরিফ হোসেন, পৌর জাসদ সভাপতি গোলাম মোস্তফা সবুর, জেলা যুবজোট সভাপতি তরিকুল ইসলাম, পৌর যুবজোট সভাপতি গোলাম মোহাম্মদ শহিদ, জেলা জাসদের সদস্য হেলাল উদ্দিন, বাবর আলী,

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম।
এদিকে জেলা জাসদ ছাত্রলীগের উদ্যোগে মিছিল করে। মিছিলটি শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে। মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল মজিদ, জেল ছাত্রলীগের সভাপতি শামিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন আকাশসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com