বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে কাজ করছে আওয়ামীলীগের সরকার, ডাঃ গোলাম রাব্বানী

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৩৬৪ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ মোঃ গোলাম রাব্বানী বলেছেন বর্তমান সরকার প্রতিবন্ধীবান্ধব সরকার। বর্তমান সরকার দেশের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা নিশ্চিতকল্পে বহুমাত্রিক এবং নিবিড় কার্যক্রম বাস্তবায়ন করছে।
প্রতিবন্ধী জনগোষ্ঠীকে অর্থনৈতিক উন্নয়নে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার জন্য কাজ করছে।

রবিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় প্রতিবন্ধী ব্যাক্তিদের সংগঠন ডিজএ্যাবল্ড পিপলস অগানাইজেশন টু ডেভেলপমেন্ট (ডিপিওডি)’র ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডাঃ গোলাম রাব্বানী বলেন প্রতিবন্ধী ব্যক্তিরা যেখানে আছে আমি সেখানে আছি । প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে আমি ও আমার সরকার সর্বক্ষণ পাশে আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকা মার্কায় সকলকে ভোট দেওয়ার আহব্বান জানান এবং এবং সংগঠনে উন্নয়নের জন্য দশ হাজার টাকা প্রদান করেন।
এসময় চাঁপাইনবাবগঞ্জ ডিপিওডির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জে জেলা আওয়ামী লীগের শিল্প বানিজ্যি বিষয়ক সম্পাদক মোঃ শামসুদ্দিন বাবলু,, ডিপিওডির সাধারণ সম্পাদক মোঃ মুনিরুল ইসলাম, সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ আম্বিয়া খাতুন মিলি, মুসা মিয়া সহ সংগঠনে বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com