বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

রেললাইনে পড়ে থাকা পলিথিন খুলে বিস্মিত মুসল্লিরা

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১৯৯ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

ফজরের নামাজ আদায় শেষে রেললাইন দিয়ে হেঁটে পাড় হচ্ছিলেন স্থানীয় কয়েকজন মুসল্লি। এসময় তাদের চোখে পড়ে রেললাইনের পাশে পলিথিনে মোড়ানো একটি বস্তু পড়ে আছে।

কৌতূহল নিয়ে সেটি খুললে তারা বিস্মিত হন। পলিথিনে মোড়ানো ছিল এক নবজাতকের মরদেহ।

পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুর টেন্ডারপাড়া গ্রামের রেললাইনে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

তিনি জানান, নবজাতকের মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এরইমধ্যে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়ন্তা তদন্তের জন্য হাসাপাতালে পাঠানো হয়েছে। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com