বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

পাসপোর্ট সেবার মান বৃদ্ধি ও পাসপোর্ট প্রাপ্তি সহজ করতে ঢাকার ৭ পাসপোর্ট অফিসের আওতা পুনর্নির্ধারণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৭ বার পঠিত

অনলাইন নিউজ : পাসপোর্ট সেবার মান বৃদ্ধি ও পাসপোর্ট প্রাপ্তি সহজ করতে ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী সাতটি পাসপোর্ট অফিসের আওতা পুনর্নির্ধারণ করা হয়েছে। আওতা পুনর্নির্ধারণ করে গত ৩০ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে।

সেবার মান বৃদ্ধিতে ঢাকার পাসপোর্ট অফিসগুলোর আওতা পুনর্নির্ধারণ

পুনর্নির্ধারিত পাসপোর্ট অফিসগুলো হলো- আগারগাঁও বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, কেরানীগঞ্জের আঞ্চলিক অফিস, উত্তরা আঞ্চলিক অফিস, বনশ্রীর ঢাকা-পূর্ব অফিস, মোহাম্মদপুরের ঢাকা-পশ্চিমের অফিস, ঢাকা সেনানিবাসের অফিস ও সচিবালয় অফিসের আওতা পুনর্নির্ধারণ করা হয়েছে।

আগারগাঁও বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের আওতায় থাকবে শেরে বাংলা নগর, মিরপুর, কাফরুল, রুপনগর, গুলশান, বনানী, শাহবাগ, ধানমন্ডি, কলাবাগান থানা।

কেরানীগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের অধীনে থাকবে শ্যামপুর, কদমতলী, কোতয়ালি, গেন্ডারিয়া, সূত্রাপুর, দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ মডেল, কেরানীগঞ্জ দক্ষিণ, লালবাগ, চকবাজার, কামরাঙ্গীরচর, বংশাল ও ওয়ারী থানা।

উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ, বিমানবন্দর, খিলক্ষেত, আশুলিয়া, পল্লবী, ভাষানটেক থানা থাকবে উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের আওতায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com