বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৮ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

রাজশাহীতে চুরির অভিযোগে দুই নির্মাণ শ্রমিক হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে সোমবার (০৬ ফেব্রুয়ারী) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। জেলা শাখার সভাপতি আবদুল কাইউমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ইনসাবের প্রধান উপদেষ্টা সাংবাদিক শহীদুল হুদা অলক, সাধারন সম্পাদক আব্দুল মতিন, সহ-সভাপতি মজিবুর রহমান ভিখু ও

এবরান আলী, বনিক সমিতির পরিচালক রাইহানুল ইসলাম লুনা, ব্যবসায়ী আলহাজ্ব হাম্মাদ আলী, জাসদ নেতা আব্দুল মজিদ, সংগঠনের সদস্য রাকিবুল আলম, নিহতের পিতা গোলাম মোস্তফা, ভাই আব্দুল মমিন, স্ত্রী সুমি খাতুন, মেয়ে রাবেয়া বাশরীসহ অন্যান্যরা। মানববন্ধনে বক্তারা দুই নির্মাণ শ্রমিককে নির্মমভাবে অত্যাচার করে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। উল্লেখ্য, গত ০২ ফেব্রুয়ারি রাজশাহী বিসিক এলাকার মডার্ণ ফুড ইন্ডাস্ট্রিজের মালিক আব্দুল্লাহ, তার শ্বশুর সুমনসহ ৪-৫ জন রাজমিস্ত্রি রাকিবুল ইসলাম ও তার সহকারী রেজাউল করিমকে অমানবিক অত্যাচার চালিয়ে হত্যা করে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com