বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

গোমস্তাপুর ও নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে কম্বল বিতরণ

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৩ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠীর শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। দুই উপজেলায় ১ হাজার ৭০০ কম্বল বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়ন পরিষদের সামনে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন পাবর্তীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। বিতরণকালে উপস্থিত ছিলেন- বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের অ্যাডমিন কামাল বারুদ, ফাইন্যান্স অফিসার জাহিদুল ইসলাম জাহিদ, প্রকল্প কর্মকর্তা আলতাফুর

রহমান, কারিগরি কর্মকর্তা আবুল কালাম আজাদ, শাখা ব্যবস্থাপক আবুল বাসার, ওই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য জুলেখা খাতুন, ডাসকো ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী জিন্নাহ।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৩টি ইউনিয়নে ১ হাজার ২১০ পিস কম্বল বিতরণ করা হয়। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন।

বিশেষ অতিথির বক্তব্য দেন- পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ২নং ওয়ার্ড সদস্য শফিকুল আলম, সংরক্ষিত আসনের সদস্য নাজমা বেগম ও নাজিরা পারভীন, ডাসকো ফাউন্ডেশনের ফাইন্যান্স অফিসার জাহিদুল ইসলাম জাহিদ ও প্রকল্প কর্মকর্তা আলতাফুর রহমান। স্বাগত বক্তব্য দেনÑ ফ্যাইনান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার কামাল বারুদ।
আন্তর্জাতিক দাতা সংস্থা হেকস ইপারের আর্থিক সহায়তায় ও ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে কম্বলগুলো বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com