বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

নাচোলে ভুটভুটি উল্টে হতাহত ২

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৪ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভুটভুটি উল্টে ১জনের নিহত ও ১জন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তি নাওগাঁ জেলার সাপাহার উপজেলার গোডাউন পাড়ার নাইমুল হকের ছেলে মহবুল (৪০) ও আহত ব্যক্তি একই উপজেলার বাবুপুর গ্রামের মৃত রউফের ছেলে কালাম (৪০)।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নাচোল সদর ইউনিয়নের ভোলার মোড় পাকা রাস্তার উপরে এ দুর্ঘটনা ঘটে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান- সাপাহার হতে চালকুমড়া ভর্তি করে ভুটভুটি যোগে নাচোল আসার পথে নাচোল ভোলার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটিটি উল্টে যায়। এসময় তারা ভুটভুটির নিচে চাপা পড়ে যায়।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালকুমড়া ব্যবসায়ী মহবুলকে মৃত ঘোষণা করেন এবং ভুটভুটি চালক মো. কালামকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com