বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

পালিত হলো বিশ্ব বেতার দিবস

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২১ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

বেতার ও শান্তি’ প্রতিপাদ্যে বিশ্ব বেতার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার রাজশাহী র‌্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার সকালে বাংলাদেশ বেতার রাজশাহীতে কেন্দ্রের আঞ্চলিক পরিচালক হাসান আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফসর ড. আব্দুল খালেক।

বিশেষ অতিথি ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিকুর রহমান বাদশা। এছাড়া আরো উপস্থিত ছিলেন- রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, টেকনিক্যাল অফিসার রেজাউল করিমসহ সহকারী প্রযোজক সোনিয়া শীল, আয়েশা সিদ্দিকা, স্বেচ্ছাসেবক রেবেকা সুলতানা নুপুরসহ আরো অনেকে।
বেতার দিবসের শুরুতে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালি শেষে আলোচনা অনুষ্ঠানে বেতারের ক্রমবিবর্তন, পরিবর্তন ও বর্তমান সময়োপযোগী বার্তা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন অতিথিবৃন্দ।
শেষে ঐতিহ্যবাহী যাত্রাপালা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com