বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘১৩তম চাঁপাই উৎসব-২০২৩’

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৫ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার উদ্যোগে দিনব্যাপী ১৩তম চাঁপাই উৎসব – ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার মিরপুর-১৪ এর পুলিশ স্টাফ কলেজের কনভেনশন হলে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার সভাপতি ও ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোঃ মোখলেসুর রহমান প্রমুখ।

দিনব্যাপী অনুষ্ঠানে ছিল সকালে ১৩তম চাঁপাই উৎসবের উদ্বোধন, সমিতির সাধারণ সভা, কার্যনির্বাহী কমিটির সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, দুপুরে মধ্যহ্নভোজ, বিকেলে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com