বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

আমনুরায় সচেতনতা সৃষ্টিতে গম্ভীরার আয়োজন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০০ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা রোধে সচেতনতা সৃষ্টিতে গম্ভীরা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আমনুরা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ গম্ভীরা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এসএসবিসি প্রকল্পের মাধ্যমে এই গম্ভীরার আয়োজন করে।

 

ঐতিহ্যবাহী গম্ভীরার মাধ্যমে শিক্ষার্থী ও স্থানীয় জনগণকে বাল্যবিয়ের কুফল, বাল্যবিয়ে বন্ধে আইনি সহায়তা এবং শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

গম্ভীরা পরিবেশনের আগে বক্তব্য দেনÑ অনুষ্ঠানের প্রধান অতিথি ও ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফল হাসান লুৎফর। আরো বক্তব্য দেনÑ আমনুরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কুদরত-ই-খুদা, বেসরকারি উন্নয়নমূলক সংস্থা ন্যাশনাল এজেন্সি ফর গ্রিন রিভ্যুলেশনের প্রোগ্রাম অফিসার প্রদীপ হেমব্রম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র প্রকল্প কর্মকর্তা উত্তম ম-লসহ অন্যরা।

উল্লেখ্য, এ অঞ্চলে বাল্যবিয়ে, শিশুর প্রতি সহিংসতা এবং মাদকদ্রব্যের ব্যবহার রোধে স্থানীয় মানুষদের সচেতনতা বাড়াতে কাজ করছে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com