বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

গোমস্তাপুরে আগুনে পুড়ে গেছে একটি দোকান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৯ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি হার্ডওয়ারের দোকান আগুন লেগে পুড়ে গেছে।
বুধবার রাত নয়টার দিকে গোমস্তাপুর ইউনিয়নের হেলিপ্যাড হাটখোলা বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হলে গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার রাত নয়টার দিকে হাটখোলা বাজারের ইসামউদ্দিনের হার্ডওয়ারের দোকানে হঠাৎ আগুনের

সূত্রপাত। দোকানের ভিতর একেবারে পুড়তে থাকে। এলাকাবাসী আগুন নিভাতে চেষ্টা করে কিন্তু আগুন নেভাতে না পেরে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
ক্ষতিগ্রস্ত দোকানের মালিক ইসামউদ্দিন জানান দোকানের ভিতরে মাল ক্রয়ের জন্য রাখা বাষট্টি হাজার টাকাসহ তাঁর প্রায় পাঁচ

লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে তিনি জানান ।
গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা রেজাউল করিম জানান, খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিদ্যুতের সর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে বলে তাঁরা ধারণা করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com