বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

গোমস্তাপুরে উন্নয়ন কাজের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৮ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার এনায়েতপুরে রাস্তার উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এই কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। পরে এনায়েতপুর বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক, গোমস্তাপুর উপজেলা প্রকৌশলী সুলতানুল ইমাম, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, কসবা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান, বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেরুল ইসলামসহ স্থানীয়রা।
উল্লেখ্য, এলজিইডির অর্থায়নে জিআরডিআরআইডিপি’র আওতায় গোমস্তাপুর উপজেলার এনায়েতপুর হাট কেজিপিএস হতে জাফরপুর পর্যন্ত এই রাস্তার ব্যয় ধরা হয়েছে এক কোটি পাঁচ লাখ চব্বিশ হাজার ৫৫৩ টাকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com