বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

চেয়ারম্যান ও কাউন্সিলর পদে উপনির্বাচন, ফতেপুরে অপু রহনুপরে মাসুম বেসরকারিভাবে নির্বাচিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ২৩৩ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ২নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রহনপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এই দুটি উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৭ হাজার ১১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ইসমাইল হক আপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন পেয়েছেন ৬ হাজার ৫১১ ভোট।
সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা মিনি হলরুমে এ ফলাফল ঘোষণা করেন নাচোল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জয়নুল আবেদীন।
সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। ১৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৮৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৩ হাজার ১২০ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১২ হাজার ৭৭৪ জন।
এই উপনির্বাচনে অংশ নেনÑ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ইসমাইল হক অপু, ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন, মোটরসাইকেলের স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম ও আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম কবির।
২০২২ সালের ১৫ ডিসেম্বর তৎকালীন চেয়ারম্যান সাদির আহমেদ ভুলু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
প্রশাসনের কঠোর অবস্থান ছিল প্রতিটি কেন্দ্রে। ভোটগ্রহণের শুরু থেকেই লক্ষ্য করা গেছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতা। ভোটার ছাড়া কেউ কেন্দ্রগুলোতে প্রবেশ করতে পারেনি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের উপস্থিতি ছিল ভালো।
নির্বাচনে মোট ভোট প্রদান হয়েছে ২০ হাজার ৮৯টি। ৭৭.৫৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।অন্যদিকে রহনপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচনে ২৬১ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ব্রিজ প্রতীকের প্রার্থী সৈয়দ গোলাম নবী মাসুম। তিনি ভোট পেয়েছেন ১ হাজার ২০৪টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহ আলম উটপাখি প্রতীকে পেয়েছেন ৯৪৩ ভোট।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাচন কার্যালয়ে এই ফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম। তিনি বলেন, স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ধূলাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। কোনো প্রার্থীর কোনো ধরনের অভিযোগ নেই। ওই ভোট কেন্দ্রে ৬৫.৫১ শতাংশ ভোট পড়েছে বলে তিনি জানান।
তিনি আরো জানান, ১নং ওয়ার্ডে মোট ভোটার ছিল ৩ হাজার ২৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৫৮৪ জন, নারী ভোটার ১ হাজার ৬৯৩ জন।
উল্লেখ্য, রহনপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মালেক সম্প্রতি মৃত্যুবরণ করায় ওই আসনটি শূন্য ঘোষনা করে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com