বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

বাংলাদেশ প্রেস ক্লাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কমিটি গঠন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২১২ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতা অধিকার প্রতিষ্ঠার সর্বস্তরের সাংবাদিক জাগো’- এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ প্রেস ক্লাব, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস ক্লাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকালে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ১১ সদস্য বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফরীদ খান এই দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।
দৈনিক অপরাধ কণ্ঠের জেলা প্রতিনিধি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ প্রেস ক্লাব রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা ও বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম।
পরে স্যাটেলাইট টেলিভিশন বাংলাভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি এস এম সাখাওয়াত জামিল দোলনকে সভাপতি ও দৈনিক অপরাধ কণ্ঠের জেলা প্রতিনিধি মো. আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি ঘোষণা করেন বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফরীদ খান।
সম্মেলনে বাংলাদেশ প্রেস ক্লাব রাজশাহী বিভাগীয় সভাপতি মো. আব্দুল হালিম মন্ডল প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com