বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৮১ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে সংগঠনটির চাঁপাইনবাবগঞ্জ শাখা। কর্মসূচিতে দলিত জনগোষ্ঠীর নারী-পুরুষরা অংশ নেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে- জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্যবিরোধী বিল-২০২২ অবিলম্বে পাস করা; জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা; জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচি’র আওতায় বরাদ্দ বৃদ্ধি করা; সকল মহানগরী ও পৌরসভায় দলিত জনগোষ্ঠীর জন্য আবাসনের ব্যবস্থা করা এবং খাসজমি বরাদ্দের মাধ্যমে গ্রামীণ দলিতদের ভূমির অধিকার নিশ্চিত করা; পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি বিশেষ বিবেচনায় এনে তাদের জন্য সুরক্ষার সকল উপকরণ সরবরাহ করা; সরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ‘ভর্তি কোটা’ প্রবর্তন করা; সকল ধরনের সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য ‘কোটা ব্যবস্থা’ প্রবর্তন করা; দলিত শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়া রোধকল্পে কার্যকরী উদ্যোগ গ্রহণ এবং বিশেষ উপবৃত্তির পরিমাণ বৃদ্ধি করা।
মানববন্ধন চলাকালে সংগঠনটির দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন- অ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজা। সংগঠনের পক্ষে বক্তব্য দেন- দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন জেলা শাখার সভাপতি ব্রহ্মনাথ ঠাকুর ও সাধারণ সম্পাদক দেব সাগর ঠাকুর, সংগঠনটির উপদেষ্টা শরিফুল ইসলাম, রিপন কুমার রবি দাসসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com