বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

শিবগঞ্জে রমজান উপলক্ষে প্রশাসনের বাজার মনিটরিং শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২০৫ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের নেতৃত্বে শিবগঞ্জ বাজার পরিদর্শন করা হয়। এ সময় বাজারে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতাসহ প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানো এবং অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। বাজার মনিটরিং করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত জানান, বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতনতা করা হয়েছে। ব্যবসায়ীরা যাতে মজুত করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করে, সেজন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ এবং শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি জুয়েল ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুল খান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com