বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

আমার অনুরোধ নতুন প্রজন্মকে দীক্ষা দিয়ে যান কীভাবে দেশকে ভালোবাসতে হয়: বীরমুক্তিযোদ্ধাদের জেলা প্রশাসক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৯৯ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

নতুন প্রজন্মকে দীক্ষা দিয়ে যান কিভাবে দেশকে ভালবাসতে হয়, মুক্তিযোদ্ধাদের জেলা প্রশাসক
বীরমুক্তিযোদ্ধাদের অনুরোধ জানিয়ে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গাড়ির খাঁন বলেছেন, যারা এখনো বেঁচে আছেন তারা নতুন প্রজন্মকে দীক্ষা দিয়ে যান কীভাবে আপনারা দেশকে ভালোবেসে জীবনবাজি রেখে যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছেন, নতুন প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করেন, তারা যেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবীত হয়ে দেশের জন্য কাজ করে, তারা যেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিয়োজিত হতে পারে। রবিবার ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযুদ্ধা পরিবার ও যদ্ধাহত মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।
বিকেল চারটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনাতনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সংরক্ষিত আসনের সংসদ সদস ফেরদৌসী ইসলাম জেসি। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ। পরে সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযুদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ইপারিসহ উপহার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com